“আপনাদের স্বপ্ন, আপনাদের কথা, আমাদের প্রতিদিনের প্রচেষ্টা” শ্লোগানকে ধারণ করে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতার আলোর দিশারী হিসাবে অতীতের শিল্পনগরী বর্তমানে বাণিজ্য ও সংবাদপত্রের নগরী হিসেবে খ্যাত বগুড়া থেকে ১৬ আগস্ট ২০০২ সালে যাত্রা শুরু করে দৈনিক উত্তর কোণ। নানা চড়াই উৎরাই, বাধা-বিপত্তির মাঝেও মাথা উঁচু করে ধীর পায়ে ২৩ বছর অতিক্রম করে ১৬ আগস্ট ২০২৫ চব্বিশ বছরে পদার্পণ করলো দৈনিক উত্তর কোণ। শনিবার ২৪ তম জন্মদিন উপলক্ষ্যে বিকালে বগুড়া প্রেসক্লাবে আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয়। আলোচনা সভার স্বাগত বক্তব্য রাখেন দৈনিক উত্তর কোণের সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়। আলোচনা সভার ও কেক কর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক এ কে এম খায়রুল বাশার, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ ও শফি মাহমুদ বিদুৎ ।

দৈনিক উত্তর কোণ পত্রিকার বার্তা সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি মতিউর ইসলাম সাদী, সাংবাদিক ইউনিয়ন সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলার, সাবেক সাধারণ সম্পাদক মমুনির রশিদ সাইন, বগুড়া সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, বগুড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রেজাউল হক বাবু, নির্বাহী সদস্য মহসিন আলী রাজু,শামীম আহম্মেদ, মুক্তার শেখ, গুলজার হোসেন মিঠু, দৈনিক উত্তর কোণ পত্রিকায় স্টাফ রিপোর্টার রেজাউল করিম রেজা, আসাদুল হক কাজল, শামীম আলম, আজাহার আলী, আল আমিন মন্ডল, মাশারুল ইসলাম পিয়াল, ফিরোজ পশারী রানা, শফিকুল ইসলাম, প্রতিনিধিদের মধ্যে জামিউর আলম হিমু, রফিকুল ইসলাম, লতিফুর রহমান প্রমুখ।