1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষ পূর্তি উদযাপনে র‌্যালি আলোচনা সভা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৭৩ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে এই প্রথম নওগাঁর রাণীনগর রেলওয়ে স্টেশনের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। এউপলক্ষে আনন্দ র‌্যালি,আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের ব্যবস্থাপনায় এবং সামাজিক সংগঠন রাণীনগর ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রাইডো) আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন সকাল সাড়ে ১০টায় রাণীনগর রেলওয়ে স্টেশন এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। শুরুতেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে সদরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে রাণীনগর রেলওয়ে স্টেশনের ইতিহাস উন্মোচন, ছবি প্রদর্শনী,কেক কাটা,আলোচনা সভা, সন্মাননা স্মারক ও পুরষ্কার বিতরণএবং সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,রাণীনগর রাইডো’র শিক্ষক উপদেষ্টা রাণীনগর শের-এ বাংলা সরকারী মহাবিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান মতিউর রহমান স্বপন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন। এছাড়া রাণীনগর রেলওয়ে স্টেশনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেন তোতা, রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান মৃধা,রাণীনগর রাইডো’র প্রতিষ্ঠাকালীন সদস্য ডা. মো. রুমন হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাইডো’র সদস্য কাজী ইসতিয়াক আমিন বিশাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies