1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

সিরাজুল ইসলাম মেডিক্যালের পার্কিংয়ে গাড়ি থেকে দুই লাশ উদ্ধার

  • সম্পাদনার সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩১ বার প্রদশিত হয়েছে

রাজধানীর মৌচাক মোড়ে অবস্থিত ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিং থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মরদেহ ড্রাইভারের পাশের সিট এবং আরেকটি গাড়ির পেছনের সিটে পড়েছিল। মরদেহ দুটির মুখ ও মাথা থেতলানো, শরীরের বাকি অংশ অক্ষত। ধারণা করা হচ্ছে, গাড়ির ভেতরে দুইজনকে গুরুতর জখম করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার রমনা থানার ওসি গোলাম ফারুক। তিনি বলেন, নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। রমনার ডিসি মাসুদ আলম বলেন, বেজমেন্টে পার্কিংয়ের একটি প্রাইভেটকারে মরদেহ পাওয়া যায়। ড্রাইভারের সিটে একজন এবং পাশের সিটে আরেকজন। মালিকের সঙ্গে যোগাযোগ হয়েছে। সিসিটিভি পর্যালোচনা করা হয়েছে। তিনি আরও বলেন, হাসপাতালটিতে নিহতদের স্বজন ভর্তি আছেন। বেজমেন্টে সাফোকেশন থাকে, প্রচণ্ড গরম। গরমের কারণে মরদেহ পচে গেছে। মাসুদ আলম জানান, বেলা ১১টা ৫০ এর দিকে থানায় খবর আসে। গাড়ি গতকাল রোববার ভোরে সাড়ে ৫টার দিকে পৌঁছে। গাড়িটির মডেল টয়োটা ফিল্ডার এক্স। মালিকের জোবায়ের আহমেদ সৌরভ বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies