1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বদলগাছীতে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান কে হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২২২ বার প্রদশিত হয়েছে

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ কর্তৃক এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে এবং খুনীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবীতে রবিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ গেটের সামনে রাস্তার পার্শ্বে দাঁড়িয়ে উপজেলায় কর্মরত সাংবাদিক সমাজ এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এই সময় আবু জর গিফারীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বদলগাছী প্রেসক্লাবের সভাপতি মোঃ সহিদুল ইসলাম দবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাংবাদিক এমদাদুল হক দুলু, আবু রায়হান, মিঠু হাসান প্রমুখ। সাংবাদিক গণ তাঁদের বক্তব্যে আসাদুজ্জামান তুহিন, সাগর- রুনী সহ অতীতে যত সাংবাদিক কে হত্যা, নির্যাতন করা হয়েছে সেসব হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান। যে সকল সাংবাদিকদের নামে মিথ্যা মামলা রয়েছে তা প্রত্যাহারের দাবী জানান এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies