1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

রেকর্ড গড়ল বাংলাদেশ, চলে এল ইতিহাস-সেরা র‍্যাঙ্কিংয়ের খুব কাছে

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার প্রদশিত হয়েছে

ঐতিহাসিক এক অর্জনের খুব কাছাকাছি চলে এসেছে বাংলাদেশ। নিজেদের সেরা র‍্যাঙ্কিং থেকে দলের দূরত্বটা এখন মোটে ৩ ধাপের। ফিফা প্রকাশিত সবশেষ র‍্যাঙ্কিংয়ে এই খবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। রেকর্ড অবশ্য ইতোমধ্যেই একটা গড়ে ফেলেছে বাংলাদেশ। আজ ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা গেছে বাংলাদেশ এগিয়েছে ২৪ ধাপ। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০৪তম স্থানে। রেটিং পয়েন্টে যোগ হয়েছে ৮০টি পয়েন্ট। রেকর্ডটা তাতেই গড়া হয়ে গেছে। নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় লাফটা এবারই দিল বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে নিজেদের সবচেয়ে বড় লাফ এসেছিল ২০১৭ সালে, সেবারের মার্চের হালনাগাদে ১১ ধাপ এগিয়েছিল বাংলাদেশ। তবে এবার লাফ সেসব ছাড়িয়ে গেল। এবারের র‍্যাঙ্কিং হালনাগাদেও বাংলাদেশের চেয়ে বড় লাফ দেয়নি আর কোনো দল।সবশেষ হালনাগাদে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ১০৯৯.৩৬। এবারের হালনাগাদে তা বেড়ে হয়ে গেছে ১১৭৯.৮৭। এমন বড় অর্জনের পেছনে আছে বাংলাদেশ দলের এশিয়ান কাপ বাছাইপর্বের পারফর্ম্যান্স। মিয়ানমারে অনুষ্ঠিত এই বাছাইপর্বে বাংলাদেশ টানা তিন ম্যাচে হারিয়েছে বাহরাইন, মিয়ানমার ও তাজিকিস্তানকে। যার ফলে এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে দিয়েছে বাংলাদেশকে। দলের সামনে চলে এসেছে বিশ্বকাপের হাতছানিও। এরপর এল এই র‍্যাঙ্কিং হালনাগাদের খবর। তবে ইতিহাস গড়তে হলে বাংলাদেশকে এগোতে হবে আরও ৫ ধাপ। বাংলাদেশ নিজেদের ইতিহাসে দুবার ১০০তম অবস্থানে উঠেছে। প্রথমবার ২০১৩ সালে, দ্বিতীয়বার ২০১৭ সালে। সে জায়গায় যেতে হলে অবশ্য বাংলাদেশকে বেশ কাঠখড় পোড়াতে হবে। ৯৯তম স্থানে থাকা ডমিনিকান রিপাবলিকের নামের পাশে আছে ১২০১.০৫ পয়েন্ট। বাংলাদেশকে সেখানে যেতে হলে অর্জন করতে হবে আরও ২৩ পয়েন্ট। এই র‍্যাঙ্কিং হালনাগাদের পর ফিফার পরবর্তী র‍্যাঙ্কিং প্রকাশিত হবে ১১ ডিসেম্বর ২০২৫। তার আগে এই ২৩টি রেটিং পয়েন্ট অর্জন করতে পারে কি না বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies