1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাণীনগরে মিস্টান্ন ভান্ডারে ঢুকে ছাই দিয়ে দই-মিস্টি নষ্ট করেছে দুর্বৃত্তরা

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মিস্টান্ন ভান্ডারের দরজা ভেঙ্গে ঢুকে ছাই দিয়ে প্রায় ৩০হাজার টাকার দই-মিস্টিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী নষ্ট করেছে দুর্বত্তরা। বুধবার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চার মাথাস্থ্য বিস্মিল্লাহ মিস্টান্ন ভান্ডারে এই ঘটনা ঘটে। এঘটনায় বৃহস্পতিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভান্ডারের মালিক জিয়াদুল ইসলাম জানান,সারা দিন ব্যবসা শেষে প্রতিদিনের ন্যায় রাত সাড়ে ৯টা নাগাদ দোকানে তালা দিয়ে বাড়ীতে চলে যাই। বৃহস্পতিবার ভোরে এসে দেখি দোকানের পিছনের দরজা ভেঙ্গে দূর্বৃত্তরা দোকানে প্রবেশ করে রান্নার চুলা থেকে ছাই নিয়ে দোকানে থাকা দই,মিস্টি,পরোটা তৈরির সরঞ্জমাদিসহ বিভিন্ন খাদ্যসামগ্রীতে ছিটিয়ে দিয়ে নষ্ট করেছে।এতে প্রায় ৩০হাজার টাকার মতো ক্ষতি হয়েছে। এছাড়া দোকানের ক্যাশবাক্স থেকে তিন হাজার ৭০০নগদ টাকা এবং দোকানের নতুন এবং পুরাতন চুক্তিনামাপত্র চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। এঘটনার খবর ছড়িয়ে পরলে একনজর দেখতে উৎসক জনতা ভির করে। জিয়াদুল বলেন পূর্বশত্রুতার জ্বের ধরে কেউ এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এঘটনায় তিনি বৃহস্পতিবার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
রাণীনগর থানার ডিউটি অফিসার এএসআই আব্দুল জব্বার বলেন,এঘটনায় জিয়াদুল হক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে জরিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies