1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বিএনপি-আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ঘোষিত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে, আমরা বিএনপি পরিবার ও ‘মায়ের ডাকের যৌথ কর্মসূচি ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক পথযাত্রা ও শহীদ পরিবারের সম্মানে একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার, সকাল ৯:৩০ মিনিটে অনুষ্ঠানটি ঢাকার বনানীতে কামাল আতাতুর্ক খেলার মাঠে এবং সকাল ১১:৩০ মিনিটে গুলশান ২ এর ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া রাজধানীর গুলশান পার্কে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাকের যৌথ আয়োজিত অনুষ্ঠানে শিশুদের খেলাধুলা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান এবং বিগত গণতন্ত্র পুনঃরুদ্ধার আন্দোলনে গুম, শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ‘আমরা বিএনপি পরিবার’ এর আহবায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি-এর সদস্য সচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies