1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় বালু বোঝাই ট্রাকে পাথর বোঝা ট্রাকের ধাক্কা, নিহত ১

  • সম্পাদনার সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় চালকের সহযোগী শ্রাবন (২১) এর মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাকের চালক। শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দ মাইল নামক এলাকায় সমবায় ফিলিং স্টেশন এর পাশে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রাবন রাজশাহী জেলার পবা থানার দুয়ারি গ্রামের রিপনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী গামী একটি বালু বোঝাই ট্রাক চৌদ্দ মাইল নামক এলাকায় সমবায় ফিলিং স্টেশন এর কাছে সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকটির চালক ও তার সহযোগী (হেলপার) পেট্রোল পাম্পে ছিলেন। এ সময় একই দিক থেকে আসা একটি পাথর বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয় বালু বোঝাই ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বালু বোঝায় ট্রাকটি সড়কের নিচে উল্টে যায়। আর পাথর বোঝায় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে চালকের সহযোগী শ্রাবন (২১) মারা যায়। এঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাকের চালক। স্থানীয়রা গরুত্বর আহত চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আহত ট্রাক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies