1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রায়গঞ্জ- তাড়াশ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের ইন্তেকাল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩৭ বার প্রদশিত হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ- ৩ রায়গঞ্জ – তাড়াশ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার ইন্তেকাল করেছেন। ইন্না-ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক মৃত্যুর খবর নিশ্চিতকরে বলেন, মরহুমকে শুক্রবার বাদ আছর সংসদ ভবনের সামনে জানাজা করে নিজ গ্রাম ধুবিল আয়শা ফজলার উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজার পরে সিরাজগঞ্জের বাসভবনে জানাজা করে শহরের মালশা পাড়া কবরস্থানে তার পত্নীর কবরের পাশে তাকে দাফন করা হবে। আব্দুল মান্নান তালুকদার ছিলেন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের কাটার মহল পরগনার সম্ভ্রান্ত জমিদার পরিবারের সন্তান। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ টি মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ নেতা মরহুম আব্দুল মান্নান তালুকদার ১৯৩৬ সালের ২ মার্চ জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৫৪ সালে ম্যাট্রিক পাস করে সিরাজগঞ্জ সরকারি কলেজে ভর্তি হন এবং ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনে যুক্ত হন। কলেজ ছাত্র সংসদে সমাজসেবা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সোনালী আঁশ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং দীর্ঘদিন সফলভাবে পরিচালনা করেন। একইসঙ্গে একজন স্বনামধন্য প্রথম শ্রেণির ঠিকাদার হিসেবেও ছিল তার ব্যপক পরিচিত। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি থেকে ৬৪ সিরাজগঞ্জ – ৩ ( রায়গঞ্জ – তাড়াশ ও সলঙ্গা) আসন থেকে নির্বাচনে অংশ নিয়ে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬, জুন ১৯৯৬ এবং ২০০১ সালে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে পরাজিত হন। তার মৃত্যুতে বিএনপির জেলা ও রায়গঞ্জ- তাড়াশ, সলঙ্গা বিএনপির নেতা কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোসহ তিন দিনের শোক পালনের ঘোষনা করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies