১৬ জুলাই গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) “মার্চ টু গোপালগঞ্জ”-এর আগে পুলিশের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লাঞ্চনার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি গতকাল রাতে (১৭ জুলাই) দায়ের করা হয়। এতে ৭৫ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা এবং সাধারণ সম্পাদক আতাউর পিয়ালের নাম রয়েছে। এছাড়া ৪৫০ থেকে ৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান। এ পর্যন্ত এই ঘটনায় ৪৫ জনকে আটক করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে দফায়-দফায় সংঘর্ষকে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে দ্বিতীয় দিনের মতো আজও কারফিউ চলছে। বেলা ১১ টা থেকে ৩ ঘন্টার বিরতি দিয়ে দুপুর ২ টা থেকে ফের জেলায় অনিদ্দিষ্ট কালের কারফিউ শুরু হওয়ার কথা রয়েছে। সকাল থেকে শহরের দোকারপাট বন্ধ রয়েছে। শহরের অলিগলি ফাঁকা। জরুরী পরিসেবা চালু রয়েছে। প্রধান সড়কে সীমিত আকারে যান বাহন চলাচল করছে। তবে কা্রফিউ ঘিরে সকালের দিকে শহরে আইন শৃখলা বাহিনীর তৎপরতা দেখা যায়নি । ঘটনাটি শুরু হয়েছিল ১৬ জুলাই, যখন নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন ছাত্রলীগের কিছু সদস্য ও সমর্থকরা এনসিপির “মার্চ টু গোপালগঞ্জ”-এ ভাঙচুর চালায় এবং পুলিশ ও সমর্থকদের ওপর হামলা চালায়।