1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

  • সম্পাদনার সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৪৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় নওগাঁ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। নওগাঁ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক গোলাম মো: আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে নওগাঁ সিভিল সার্জন ডা: মো: আমিনুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আব্দুর রহমান প্রামানিক, সদর উপজেলা পরিষদের হাঁপানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় জেলা পযার্য়ে মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পযার্য়ে নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ সম্মাননার ক্রেস্ট প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies