1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

দু’একটি দল কুৎসা রটিয়ে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে: আযম খান

  • সম্পাদনার সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৬৪ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘বিএনপিতে চাঁদাবাজ, খুনি ও ডাকাতের কোন ঠাঁই নেই। দু’একটি দল বিএনপির বিরুদ্ধে নানা কুৎসা রটিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে। লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে নির্বাচন বিলম্ব করার ষড়যন্ত্র করছে তারা।’ শনিবার (১২ জুলাই) বিকেলে পাবনার চাটমোহর বালুচর খেলার মাঠে পাবনা-৩ আসনের নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সঙ্গে পরিচয় ও মতবিনিময়ের জন্য এই সভার আয়োজন করা হয়। সভায় আযম খান আরো বলেন, ‌’আসলে মাঠ তো এখন লেভেল প্লেয়িং ফিল্ডে ভরা। আপনারা যখন ক্ষমতায় যাবেন তখন লেভেল প্লেয়িং ফিল্ড হবে নাকি? ওসব না বলে নির্বাচনে আসুন। আপনারা বিএনপিকে বিতর্কিত করছেন। বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজি করে তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হচ্ছে। ওই সব দলকে বলব আপনারা ঘোলা পানিতে মাছ শিকার করতে পারবেন না।’ তিনি কেন্দ্রীয় কৃষকদলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিনকে উদ্দেশ্য করে বলেন, ‌’গণঅভ্যুত্থানের মহানায়ক তারেক রহমান পাবনা-৩ আসনে আমার কাছে মধুর একটি উপহার দিয়ে পাঠিয়েছেন। যেটা আমি আপনাদের আজকে উপহার দিতে আসছি। বিষ্ময় সেই বালকের নাম কৃষিবিদ হাসান জাফির তুহিন। অসংখ্য ছাত্রদের নেতৃত্ব দিয়েছেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায়। একদিন বাংলাদেশকে জয়ী করবে তুহিন। তাকে সেবক হিসেবে আপনাদের কাছে রেখে দিয়ে গেলাম। আগামীতে বিপুল ভোটে তাকে ধানের শীষের এমপি নির্বাচন করবেন।’ কৃষিবিদ হাসান জাফির তুহিন তার বক্তব্যে বলেন, ‘দলের নির্দেশনা পেয়ে ধানের শীষ নিয়ে এখানে এসেছি। যারা মান অভিমান করে আছেন, তাদের হাতজোড় করে বলব, আসুন আমরা সবাই এক পতাকার তলে এসে ধানের শীষকে জয়ী করি। এখানে আমার কোন নিকট আত্মীয় নেই, নেই কোন ভাইবোন। আগামী নির্বাচনে আপন ভাই-বোনের মত পাশে থাকবেন। আমিও আপন ভাইয়ের মত আপনাদের পাশে থাকবো। পাবনা-৩ আসনকে উন্নয়নের শিখরে নিয়ে যাবো এই প্রতিশ্রুতি দিলাম।’ এর আগে দুপুর থেকে পাবনা-৩ আসনের চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে বালুচর মাঠের সমাবেশস্থলে মিলিত হন। ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড সম্বলিত ধানের শীষের শ্লোগানে শ্লোগানে মুখর হয় পুরো শহর। চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথির বক্তব্য দেন, কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুল হক বাবু, ঢাকা মহানগর দক্ষিণ দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আহমেদ মোস্তফা নোমান, জাসাসের আহবায়ক খালেদ হোসের পরাগ, কৃষকদলের পাবনা জেলা সভাপতি আবুল হাশেম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies