1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ক্ষণে ক্ষণে যারা বক্তব্য বদল করছেন তাদের দিকে খেয়াল রাখুন : তারেক রহমান

  • সম্পাদনার সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭১ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেছেন, নন ইস্যু জিনিস নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে। দেশ কারো একক সম্পত্তি না৷ দেশের মধ্যে কারা কী করছে, কী ভূমিকা রাখছে, অতীত-বর্তমানে কি বলছে এখন কী করছে সেটির বিষয়ে নজর রাখুন। ক্ষণে ক্ষণে যারা বক্তব্য বদল করছেন তাদের দিকে খেয়াল রাখুন৷ ষড়যন্ত্র আরও জোরেসোরে হচ্ছে। শনিবার (১২ জুলাই) গুলশানে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। পুরান ঢাকার মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড প্রসঙ্গে তারেক রহমান বলেছেন, দেশের সাম্প্রতিক সময়ের হত্যা নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে। যারা মব তৈরি করছে, তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না, কারা দেশকে অস্থিতিশীল করতে চায়? সেই প্রশ্নও তোলেন তিনি। সব ধরনের হত্যার বিচার যাতে সুষ্ঠুভাবে হয়, তার সর্বোচ্চ উদ্যোগ বিএনপির থাকবে, এমন আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি। বিভিন্নভাবে যারা স্বাধীনতা, গণতন্ত্র, জনগণের বিপরীতে দাঁড়িয়েছে, আমরা সরকারকে বারবার বলেছি, আমরা তাদের প্রশ্রয় দেব না। ক্রিনে( সোহাগ হত্যাকান্ডের ভিডিয়ো চলছিলো) যাকে দেখছেন, যে হত্যাকান্ডের মূল তাকে কেনো এখনো গ্রেপ্তার করা হয়নি। তাহলে কি আমরা ধরে নেবো যারা মব সৃষ্টি করছে তাদের পেছনে সরকারের কোন প্রছন্ন প্রশ্রয় আছে? এমন প্রশ্নও তোলেন তারেক রহমান। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিতাম দেশ পরিচালনা করতে। ৩ মাস আগেই জুলাই সনদের বিস্তারিত দিয়েছে বিএনপি। কেনো এখনও দিচ্ছে না সেটা সরকারের বিষয়। আমি আজকে থেকে নয় মাস আগে বলেছিলাম যে, অদৃশ্য শত্রু আছে। আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন, ধীরে ধীরে তারা দৃশ্যমান হচ্ছে। ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি।- বলেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies