1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান খালেদা জিয়া

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩২ বার প্রদশিত হয়েছে

লোকসংগীতশিল্পী ও লালন সঙ্গীতের প্রতীক ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীনের স্বাস্থ্যের বিষয়েও খোঁজখবর নেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি প্রধান বুধবার (৯ জুলাই) রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রবীণ শিল্পীর স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে পাঠিয়েছিলেন। শায়রুল বলেন, ‘তিনি (খালেদা) সরকারের কাছে এই প্রখ্যাত গায়িকার জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।’ তিনি বলেন, বিএনপি প্রধান অসুস্থ ও প্রখ্যাত গায়িকা ফরিদা পারভীনের দ্রুত সুস্থতা কামনা করেছেন। লালন সঙ্গীত এবং বাংলাদেশের লোকসংগীতের প্রতি তার আজীবন নিবেদিত থাকার জন্য ফরিদা পারভীন সর্বজনীনভাবে প্রশংসিত। ৭০ বছর বয়সী এই প্রখ্যাত গায়িকা ৫ জুলাই থেকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনিসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies