1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় এসএসসি পরীক্ষায় ৬ শতাধিক শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন : সাফল্য ধরে রেখেছে ক্যাডেট কলেজ

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষায় পাবনা জেলায় জিপিএ-৫ পেয়েছে ৬ শতাধিক শিক্ষার্থী। পাবনা ক্যাডেট কলেজ এবারেও শতভাগ জিপিএ-৫ অর্জন করার মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে। এছাড়া পাবনা স্কয়ার স্কুল এন্ড কলেজও শতভাগ উত্তীর্ণ হয়ে চমক দেখিয়েছে। সংশ্লিষ্ট সুত্র জানায়, পাবনায় এবারে বরাবরের মতই সেরা স্কুলগুলো ভাল করেছে। পাবনা ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। স্কয়ার স্কুল এন্ড কলজ থেকে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে ৪০ জন জিপিএ-৫ সহ পাশের হার শতভাগ। পাবনা জিলা স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪৭, সরকারি বালিকা বিদ্যালয় থেকে জিপিএ -৫ পেয়েছে ১৬২, পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছে ৯৪ জন এবং পুলিশ লাইনস স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলাসহ শহরের অন্যান্য স্কুল থেকে আরো দেড় শতাধিক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো. মেহেদী হাসান, পিএসসি জানান, কঠোর পরিশ্রম, শৃংখলা, নিয়মানুবর্তিতা তার প্রতিষ্ঠানে ধারাবাহিক এই সাফল্য বয়ে এনেছে। শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies