1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

হাসিনার পাতানো নির্বাচনে অংশগ্রহণকারীদের নিয়ে জাতীয় ঐক্য নয়-মাওলানা আবদুর রব ইউসুফী

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬০ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের সচেতন তাওহীদি জনতা, ইসলামপন্থী শক্তি ও গণতন্ত্রকামী জনগণ ২০২৪ সালের কথিত জাতীয় নির্বাচনকে একটি নিখুঁত প্রহসন ও পাতানো নির্বাচন হিসেবে দেখেছে। জনগণের অংশগ্রহণহীন, স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত ওই নির্বাচনের মাধ্যমে সরকার গণতন্ত্রের মর্যাদা হরণ করেছে। হাসিনার পাতানো নির্বাচনে অংশগ্রহণকারী ইসলামী দলগুলোর সাথে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব নয়। এই ভুয়া নির্বাচনে যারা অংশগ্রহণ করেছে, তারা প্রকৃতপক্ষে আওয়ামী সরকারের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সহায়তা করেছে। সুতরাং তাদের নিয়ে ইসলামি শক্তির কোনো জোট বা ঐক্য গড়ে তোলার চিন্তাই অবাস্তব, অযৌক্তিক এবং আদর্শচ্যুতির শামিল।  ৯ জুলাই বুধবার জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ মহানগরীর কাউন্সিলরে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী এসব কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ জেলার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদীর সভাপতিত্বে এবং মাওলানা নুর উদ্দিন সরকার ও মাওলানা তানভীর আহমদ এর যৌথ পরিচালনায় ময়মনসিংহ আকুয়া বাইপাস রোডস্থ’ এস আর কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, যুগ্ম মহাসচিব মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, সহকারী মহাসচিব মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, মাওলানা মুহাম্মদ বিন হাফেজ্জী,প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী,মুফতি জাকির হোসাইন,মাওলানা আব্দুল্লাহিল বাকী ও মাওলানা ওয়ালী উল্লাহ সুবহানী। মাওলানা ইউসুফী আরো বলেন, সম্প্রতি ইসলামপন্থী শক্তির মধ্যে একটি বৃহত্তর ঐক্য গঠনের মুখরোচক আলোচনা চলছে। তবে এই ঐক্যের পথে আগাতে হলে প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ নৈতিক ও আদর্শিক প্রশ্নের জবাব দেওয়া অত্যন্ত জরুরি। বিগত সময়ে কিছু ইসলামি দল ও সংগঠনের পক্ষ থেকে একটি দলের বিরুদ্ধে প্রকাশ্যভাবে ‘ইসলাম বিরোধী’ বলেও মন্তব্য করা হয়েছে। এখন সেই দলগুলোর কেউ কেউ আবার তাদেকে সঙ্গে নিয়ে ইসলামী জোট গঠনের চেষ্টা করছে।এটি সাধারণ কর্মী, তাওহীদি জনতা এবং অন্যান্য ইসলামপন্থী দলের কাছে এক ধরনের বিভ্রান্তির জন্ম দিচ্ছে। আপনার যে কোন দলের সাথে জোট করতে পারেন। এটি আপনাদের রাজনৈতিক অধিকার।তবে এটা ইসলামী জোট হতে পারে না। আপনারা অন্য নামে জোট করুন । তিনি বলেন, পি আর পদ্ধতির নির্বাচনের ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছে কেউ কেউ। ফ্যাসিস্ট হাসিনাকে পুর্নবাসনের লক্ষ্যেই পি আর পদ্ধতির নির্বাচনেরে নীল নকশা নিয়ে মাঠে নেমেছে সুবিধাবাদী দলগুলো। দেশবাসী পি আর পদ্ধতির কথিত নির্বাচনের দাবিকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে। মাওলানা লোকমান মাযহারী বলেন, কওমি মাদরাসা নিয়ে অবমাননাকর বক্তব্যের জন্য সরকারের উপদেষ্টা শারমিন এস মোর্শেদকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। কওমি মাদরাসা শিক্ষা ব্যবস্থা নিয়ে যে বিষোদগার ও অপমানজনক বক্তব্য দিয়েছে, তা শতবর্ষ পুরনো ইসলামি শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে সরাসরি আঘাত। তার বক্তব্য কেবল কওমি অঙ্গন নয়, বরং সমগ্র আলেম সমাজ, ধর্মপ্রাণ মুসলমান এবং দেশের তাওহীদি জনতার হৃদয়ে আঘাত হেনেছে। কওমি মাদরাসা এই দেশের স্বাধীনতা সংগ্রাম, নৈতিকতা রক্ষা ও ধর্মীয় শিক্ষার বিস্তারে যে ঐতিহাসিক অবদান রেখেছে, তা কোনোভাবেই অস্বীকারযোগ্য নয়। কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা আবুল কালাম আজাদকে সভাপতি, মাওলানা ওয়ালী উল্লাহ সুবহানী, সাধারণ সম্পাদক মাওলানা নুর উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাওলানা তানভীর আহমদ ও মুফতি সাইদুল ইসলাম কাসেমী প্রচার সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট মহানগর কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies