1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইরানে জমা হচ্ছে চীনা ক্ষেপণাস্ত্রের পাহাড়! ভয়ে কাঁপছে নেতানিয়াহু!

  • সম্পাদনার সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৮৭ বার প্রদশিত হয়েছে

কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে বিশ্বের অঘোষিত পরাশক্তি ইরানের শান্তিপূর্ণ পরমাণু গবেষণাগারে হামলা চালাতে গিয়ে মুসলিম দেশটির পাল্টা হামলার স্বীকার হয় ইসরায়েল। ইরানের মুহুর্মুহু আধুনিক সব ক্ষেপণাস্ত্রের হামলায় যুদ্ধবিরতির জন্য রীতিমতো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ধরে কান্নাকাটি করে নেতানিয়াহু। বেলাশেষে বিশ্বের সবচেয়ে প্রভাশালী ব্যক্তির হস্তক্ষেপে যুদ্ধ থেমে গেলেও থেমে নেই ইরানের আগাম যুদ্ধ প্রস্তুতি। এবার যেনো তারই অংশ হিসেবে দেশটির পরম মিত্র চীনের ক্ষেপণাস্ত্রের পাহাড় জমছে ইরানে। আর এতেই রীতিমতো এখন ভয়ে কাঁপছে নেতানিয়াহুর দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমসূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যে চীনের তৈরি আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এইচকিউ-৯বি ইরানের হাতে এসে পৌঁছেছে। আরব গোয়েন্দা কর্মকর্তার বরাতে সেই প্রতিবেদনে তুলে ধরা হয় এসব ক্ষেপণাস্ত্র ইরানে নিয়ে আসার কারণ। সেই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরান- ইসরায়েলের সাথে সংঘাতে জড়ানোর পর ১২ দিনের সেই হামলা-পাল্টা হামলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা দ্রুত পুনর্গঠন করার উদ্দেশ্যেই মূলত এই ক্ষেপণাস্ত্র গুলো আনা হয়েছে। তবে ইরান ঠিক কি পরিমাণ এই অত্যাধুনিক চাইনীজ ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা সংগ্রহ করেছে তা জানায়নি সেই কর্মকর্তা। তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই কর্মকর্তা জানিয়েছেন, ইরান এসব ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মূল্য তেল দিয়ে পরিশোধ করছে। যদিও চীন আগে থেকেই ইরানি তেলের সর্ববৃহৎ আমদানিকারক এবং মার্কিন প্রশাসনের তথ্য মতে, গত মে মাসে ইরানের শতকরা প্রায় ৯০ ভাগ জ্বালানি তেল রফতানি হয়েছে চীনে। এদিকে চীনের অত্যধুনিক এই এইচকিউ-৯বি এখনও কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। তবে চীনা সামরিক মহড়ায় স্টিলথ যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল ও কম পর্যবেক্ষণযোগ্য বিমানের মতো উচ্চগতির টার্গেট ধ্বংসে এর সফলতা প্রমাণিত হয়েছে। এই খবরেই এখন যেনো রীতিমতো টনক নড়েছে নেতানিয়াহুর। কট্টর ইসলাম বিদ্বেষী ইহুদিবাদী ইসরায়েলের পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। যদি নেতানিয়ার গত মাসের সংঘাতের প্রেক্ষাপটে শিক্ষা হয়ে থাকে তবে আর ভুল করেও ইরানের দিকে বাঁকা চোখে তাকাবে না কখনো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies