1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নওগাঁ ৫আসনের মনোনয়ন প্রত্যাশী তুহিনের মতবিনিময়

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রুপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন নওগাঁ ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন। সেই ধারাবাহিকতায় সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মতবিনিময়, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন তিনি। জেলার সদর উপজেলার লখাইজানি বাজার হতে শুরু করে রেন্টিতলা বাজার এবং সন্ধ্যা ৭টায় মাতাসাগর বাজারে এসে শেষ হয়। এসময় সাধারণ মানুষের সাথে মতবিনিময়, তাদের আশা-আকাঙ্ক্ষার কথা এবং বিএনপির রাষ্ট্র মেরামতের রূপরেখা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। এসময় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন সম্বলিত লিফলেট বিতরণ করেন তিনি। এসময় বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যোগ্য উওরসুরী, আপোষহীন , গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রূপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাস্তবায়নের লক্ষ্যে জনগণের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ এই কার্যক্রমকে প্রাণবন্ত করে তুলতে কাজ করে যাচ্ছি। এই কর্মসূচি ছিল মানবিক, গণতান্ত্রিক ও গণঅধিকারভিত্তিক রাজনীতির পথে আরও এক দৃঢ় পদক্ষেপ। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জাসাস এর সাধারন সম্পাদক এস কে এম ইকবাল, জেলা যুবদলের সদস্য আশিক, সদর থানা কৃষক দলের সভাপতি নমিনুল হক ছানা সহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies