1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

চব্বিশের গণঅভ্যুত্থান: শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসার খোঁজ নিলেন তারেক রহমান

  • সম্পাদনার সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৫৩ বার প্রদশিত হয়েছে

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিতে তার মায়ের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”- এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান। শনিবার (০৫ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭ ঘটিকায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালী উপস্থিত থেকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান।  এ সময় তিনি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা খোঁজ নেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।তারেক রহমান বলেন- ” বিএনপি সব সময় আপনার পাশে থাকবে। মানুষ হিসেবে আমরা সব সময় সাধ্যমত আপনার পরিবারের পাশে আছি, বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি, আগামীতেও করবো। শুধু জিসানই নয়, সকল শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে।” এসময় তিনি আরো বলেন- “আপনি একা নয়। আপনার পাশে সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই আপনার ভাই। আপনার এই ভাইয়েরা আপনার পাশে থাকবে। জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশা আল্লাহ। তিনি জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বই সহ খেলনা দেয়ার নির্দেশ প্রদান করেন।” এসময় শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আবেগ আপ্লুত হয়ে পরেন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান। উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- “আমরা বিএনপি পরিবার”- এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন) সহ জিসানের মামা মো: আতিক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies