1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি-নাহিদ ইসলাম

  • সম্পাদনার সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৫০ বার প্রদশিত হয়েছে

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই। আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশের হাল ধরার জন্য, বগুড়ার হাল ধরার জন্য। শনিবার বেলা ১২টায় বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে থেকে দেশ গড়তে জুলাই পদযাত্র বের হয়ে শহরের থানা মোড়ে হয়ে সাতমথায় মুক্তমঞ্চে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা চলছে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই জাতীয় সংবিধানে যুক্ত করতে হবে। আগামী ৩ আগস্ট শহীদ মিনারে জুলাই ঘোষণা পত্রের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হবে। জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, রাজনৈতিক গন্তব্য। জুলাইয়ের পথে আগামীর বাংলাদেশ বিনির্মাণ হবে। গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করা শহীদ পরিবার ও আহতদের সুচিকিৎসার দাবি করেন তিনি। তিনি আরও বলেন, এই বগুড়া বিগত ১৫-১৬ বছর ফ্যাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্য শিকার হয়েছে। বগুড়ার নাম শুনলে কোথাও চাকরিতে নেওয়া হতো না। বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না। বগুড়ার মানুষদের নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে। আমরা কোন বিশেষ সুবিধা ও বৈষম্য চাই না। যার যতটুকু প্রাপ্য, যে এলাকার যতটুকু পিছিয়ে আছে সেই এলাকায় ততটুকু উন্নয়ন করতে হবে। উন্নয়নের সুষম বন্টন করতে হবে। আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই পুণ্ড্রনগর থেকে সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকা সিটি কর্পোরেশন ঘোষণা করা হয়েছে। নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা বলতে চাই, নাগরিকদের সুষম সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।
নাহিদ ইসলাম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের পর প্রশাসন, পুলিশ ও আদালতকে নিরপেক্ষ অবস্থান নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরোনো কায়দায় দলবাজ প্রশাসকের মত আচরণ করে তাদেরও পরিণতি হবে ফ্যাসিস্ট মুজিবাদদের মত। এই যে যারা ১৮ সালের ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, ২০১৮ সালের নির্বাচনে ভোটে নির্বাচন কমিশনার ছিল, তাদের কি পরিণতি হয়েছিল। এই দিন দিন নয়, দিন কিন্তু সকলেরই আসে। এই গণ অভ্যুত্থানের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান, ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা ভুল করছেন। কোনো দলবাজ প্রশাসক কিংবা দলবাজ পুলিশকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, বগুড়ার প্রশাসক, বগুড়ার পুলিশ, আইন-আদালত নিরপেক্ষ আচরণ করতে হবে। কোনো দলের পক্ষে থাকা যাবে না। গণঅভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইনকানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না। আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, সন্ত্রাসীর রাজনীতিতে, আমরা অংশগ্রহণ করব না। তিনি বলেন, আমরা স্মরণ করছি এই বগুড়ায় যারা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, গণঅভ্যুত্থানে শহীদ হয়েছিল, আহত হয়েছিল। আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইয়েরা এখনো ভালো চিকিৎসা পায় নাই। এটা হতে পারে না, গণঅভ্যুত্থানের এক বছর পূরণ হয়েছে। দ্রুত আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন, শহীদ পরিবারদের পাশে দাঁড়ান, তাদের মর্যাদা দিন। এই জুলাই পদযাত্রা জেলা থেকে অত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। নতুন দল এসেছে, নতুন নেতৃত্ব এসেছে। আপনাদের সামনে বিকল্প এসেছে, যে বিকল্পর খোঁজে আপনারা গত ৫৪ বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে। নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলে জাতীয় নাগরিক পার্টি এসেছেন।
পথসভায় নাহিদ ইসলাম আরো বলেন, জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। এই বগুড়া থেকে আমরা স্পষ্ট ভাবে বলতে চায় জুলাই ঘোষণাপত্র অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কোন আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইশতেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য, এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিব বাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দিব না। মুজিব বাদিরা পলাতক রয়েছে, মুজিব বাদিরা ভারতে পালিয়েছে। কারণ এটা কোন বাংলাদেশী পার্টি ছিলনা। এটা একটি ভারতীয় পার্টি ছিল। গণঅভ্যুত্থানের পর আমরা বলেছি ভারত, পাকিস্তানি, চীন, আমেরিকা কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি করবে বাংলাদেশের জনগণ। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা জোর হচ্ছি, জুলাইয়ের ইশতেহার বাংলার মাটি, মানুষ, মানচিত্রের নতুন ঘোষণা পত্র নিয়ে। ৩ আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে। বিগত বছর যেভাবে আমরা এক দফার ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি। এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করবো। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশ নতুন রাজনীতির সূচনা ঘটাবে।পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসাইন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারা, নাহিদা সারওয়ার নিভা। পথসভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা অনিক রায়, সাইফ মুস্তাফিজ, মনিরা শারমিন, মাহিন সরকার, সাইফুল্লাহ হায়দার, আবু সাঈদ লিওন, খালেদ সাইফুল্লাহ, লুৎফর রহমান, নীলিমা দোলা, আরিফুর রহমান তুহিন, মুশফিক সালেহীন, বগুড়া জেলার যুগ্ম মূখ্য সংগঠক আব্দুল্লাহিত তাকি সহ আরও অনেকে।
এর আগে সকাল ১০টায় বগুড়া পর্যটন মোটেলে জুলাই গণঅভ্যুত্থানে বগুড়ার শহীদ ও আহতদের পরিবারের সাথে কথা বলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় অভ্যুত্থানে আহত পরিবারের সদস্যদের সাথে চিকিৎসার বিষয় আলাপ করেন ডাঃ তাসনিম জারা।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies