1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

পিআর পদ্ধতিতে স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না: রিজভী

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশকে স্বৈরশাসনের দিকে ঠেলে দেওয়া হবে, সেই সাথে স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৩ জুলাই) রংপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুরের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, বিএনপির নেতাকর্মীরা ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে ১৬ বছর গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং লাখ লাখ মামলায় জেল খেটেছে, তারপরেও আত্মসমর্পণ করেনি। তিনি বলেন, এ রংপুরের অঞ্চলের মানুষের গর্ব আবু সাঈদ। কিভাবে শার্টের বুতাম খুলে সেই ঘাতকের সামনে বুক পেতে দিয়েছিল গণতন্ত্রের জন্য, ছোট ছোট বাচ্চারা কিভাবে জীবন দিয়েছিল। আমরা কি আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজদের ভুলে যাব। যাদের রক্তদানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি তাদেরকে কী আমরা ভুলে যাব। তিনি আরও বলেন, আমাদের মধ্যে মতবেদ থাকবে, আমরা পরস্পরে তর্ক করবো, বিবাদ করবো কিন্তু বৃহত্তর স্বার্থে দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকবো। গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার। তা না হলে ফ্যাসিবাদ শক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সেই পতিত হাসিনা আবার ফিরে আসার পথ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies