1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৩৫ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেছেন- জীবনে বড় ও সফল হওয়ার জন্য পজেটিভিটির কোন বিকল্প নেই। জীবনে অন্তত ৫টা বছর ৯টা-৫টা ভুলে যেতে হবে।
নওগাঁয় রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার দিনব্যাপী নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন রাজশাহীয় টিম এর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে মেলার স্টলগুলো ঘরে দেখেন প্রধান অতিথি। উদ্যোক্তাদের সম্ভবনা নিয়ে ইকবাল বাহার জাহিদ বলেন- আমরা অনেক কিছু হতে চাই এবং করতে চাই। কিন্তু পারিনা। উদ্যোক্ত হওয়া যে সাহস তা আমরা অর্জন করতে পেরেছি। সেই সাহস আমরা করছি। গত সাড়ে ৭ বছর থেকে আমি কাজ করছি। মানুষ স্বপ্ন দেখে সাহস করে। সাহস তৈরি হয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থেকে। সমস্যা থেকে তৈরি সম্ভাবনা ও আইডিয়া তৈরি হয়। অনলাইন হাট তৈরি করেছি। আমরা এখন ঘরে বসে খাবার অর্ডার করতে পারছি। যেখান মাসে অন্তত কোটি টাকার সেল (বিক্রি) হয়। আমের জন্য প্রসিদ্ধ নওগাঁর আম রপ্তানির বিষয়ে ইকবাল বাহার জাহিদ বলেন- আম রপ্তানি নিয়ে সোর্সগুলো (তথ্য) ঠিক করছি। বিশেষ করে চায়নাতে আম রপ্তানির জন্য আমরা কথা বলছি। তবে রপ্তানির ক্ষেত্রে আমের গুনগত মান ঠিক রাখতে হবে। এবিষয়টি আমাদের নিজেদের করতে হবে। সদর ‍উপজেলার দুইটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। একটিতে আম মেলা এবং অপরটিতে উদ্যোক্তা সম্মেলন। আম মেলায় রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে উদ্যেক্তারা এসেছিলেন। যেখানে ৪০ টি স্টলে আমের পাশাপাশি উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পন্য নিয়ে পসরা সাজিয়েছিলেন। বিশেষ করে আম্রপালি, হাড়িভাঙা, নাকফজলি ও ব্যানানা ম্যাংগোসহ বিভিন্ন পদের আম এবং আম থেকে জ্যাম-জেলি, আচার ও গুড়, বিভিন্ন মিষ্টান্ন, মধু, ঘি, ঢেঁকি ছাটা চাল ও চিড়া, লাচ্ছা, সন্দেশ। উদ্যোক্তা ও দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছিল। উদ্যোক্তা রায়হান হোসেন বলেন- মৌসুমে আম বিক্রির পাশাপাশি আম থেকে আচার ও গুড় তৈরি করা হয়। অনলাইন এবং অফলাইনে বিক্রি করা হয়। তবে মেলায় আসার উদ্যেশ হচ্ছে পণ্যের প্রচার ও প্রসার করা। ক্রেতাদের মাঝে বেশ ভাল সাড়া পাচ্ছি। নাটোর জেলা থেকে আসা উদ্যোক্তা মুফতি মোঃ ইমরান হুসাইন বলেন- গত কয়েক বছর থেকে মধু নিয়ে কাজ করছি। মৌসুমে সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করা হয়। যা ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। এছাড়া কালোজিরার তৈল ও জয়তুন পাওয়া যায় আমাদের কাছে। এ মেলায় বিক্রি কম হয়েছে তবে পন্যের প্রচারের জন্যই আসা। উল্লেখ্য- ‘চাকরি করবো না, চাকরি দিবো’ এই স্লোগান নিয়ে ২০১৮ সালের ১ জানুয়ারি দেশের ৬৪ জেলার ১৬৪ জনকে উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে যার সদস্য সংখ্যা প্রায় ১৫ লাখ। যেখানে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অনেকের কর্মসংস্থান হয়েছে। উদ্যোক্তা সম্মেলনে নওগাঁ বিসিকের উপ-ব্যবস্থাপক শামিম আক্তার মামুন, উদ্যোক্তা মাকসুদুর রায়হান জেড সহ অন্যরা বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies