1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

জনগণের প্রতি অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধতা নেই: ডা. জাহিদ

  • সম্পাদনার সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৭৫ বার প্রদশিত হয়েছে

জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের দায়বদ্ধতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা হলো গণতন্ত্র বিকাশের অন্যতম একটি উপাদান। মত প্রকাশের স্বাধীনতা চাইলে সাংবাদিকদের সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে হবে। অন্তর্বর্তী সরকারের একটি দায়বদ্ধতা রয়েছে, কিন্তু জনগণের প্রতি সে দায়বদ্ধতা নেই। সোমবার (১৬ জুন) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও সাংবাদিক ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, আমি আজকের দিন (সংবাদপত্রের কালো দিবস) নিয়ে ঘাটছিলাম, যে কয়টা পত্রিকা এ বিষয়ে লিখেছে…। দুঃখজনক বিষয় হলো, অল্প কয়েকটি পত্রিকা ছাড়া কেউ এ বিষয়ে লেখেনি। অথচ একটি পত্রিকার সব বিষয় নিয়েই কথা বলা উচিত। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ বলবে। তবে পত্রিকার পাশাপাশি সরকারেরও দায়িত্ব ছিল এ দিনের বিষয়ে উদ্যোগ নেওয়া। তথ্য মন্ত্রণালয়, প্রেস কাউন্সিল চাইলে প্রোগ্রাম করতে পারতো। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কোনও পরিস্থিতিতে মানুষের পাশে ছিল। আজকের দিন নিয়ে কয়টা রাজনৈতিক দল বিবৃতি দিয়েছে? অথচ তারেক রহমান সবার আগে বিবৃতি দিয়েছেন। এমনটা কেন হবে? ১৬ জুন নিয়ে কেন রাজনৈতিক দলের বক্তব্য থাকবে না? তিনি আরও বলেন, একজন সাংবাদিকের প্রধান দায়িত্ব হবে কথা বলা। এতে হুমকি আসে, চ্যানেল বন্ধও করে দেওয়া হয়েছে, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, জেল খেটেছেন। কিন্তু তাতে কি আপনারা হারিয়ে গেছেন? সুতরাং সাংবাদিকরা যখন মানুষের সঙ্গে থাকবেন, ক্ষণিকের জন্য তারা হারিয়ে গেলেও মানুষ তাদের সবসময় মনে রাখবে। আজকের দিনের প্রতিশ্রুতি এটাই হোক, সর্বদা সত্যের পক্ষে কথা বলতে হবে। এ সময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies