1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আত্রাইয়ের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঈদের ছুটিতেও সচল ছিলো

  • সম্পাদনার সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৭০ বার প্রদশিত হয়েছে

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: এবছর পবিত্র ঈদ-উল-আযহার দীর্ঘ ছুটির আওতায় পড়েছিল দেশের বিভিন্ন সরকারি, আর্থিকসহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান। এই দীর্ঘ ছুটির কারণে গ্রামাঞ্চলে যাতে মা ও শিশু স্বাস্থ্যের উপর কোন প্রভাব না পারে এজন্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ঈদের ছুটির সময়েও মা ও শিশু স্বাস্থ্যের উপর বিশেষ সেবা প্রদানের নির্দেশনা দেওয়া হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সেই নির্দেশনা মোতাবেক ঈদের ছুটিতেও আত্রাই উপজেলার কালিকাপুর ইউনিয়নের মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসকরা সেবা প্রদান করেছেন । উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা যায়, ঈদের দীর্ঘ ছুটিকালীন সময়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সহ স্বাস্থ্য কেন্দ্রে কর্মরর্ত বিভিন্ন কর্মকর্তা/কর্মচারীগণ নিরলসভাবে সেবা প্রদান করেছেন। সেবাগুলোর মধ্যে ছিল গর্ভ বার্তা সেবা, প্রসব পূর্ব সেবা ও প্রসবের সেবা, শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের সেবা, কিশোর-কিশোরী সেবা, সাধারণ সেবা সহ বিভিন্ন সেবা ও পরামর্শ প্রদান করা হয়।  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রের সেবা নিতে আসা কয়েকজন সেবা গ্রহীতাদের সাথে কথা বললে তারা জানান, আমরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে সকল সময়ের জন্য সেবা পেয়ে থাকি। ঈদের আগেও সেবা ও পরামর্শ পেয়েছি এবং বিশেষ করে ঈদের মধ্যেও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকলেও এই স্বাস্থ্যসেবা কেন্দ্র আমাদের বিভিন্ন সেবা এবং পরামর্শ প্রদান করেছেন। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক আমরা আত্রাই উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সকলের আন্তরিক প্রচেষ্টায় উপজেলার মডেল ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্র ননস্টপ ভাবে সেবা প্রদান করে আসছে। এবং এই সেবা সারা বছর অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies