1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

তেহরানে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৬০, আহত শতাধিক

  • সম্পাদনার সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৪২ বার প্রদশিত হয়েছে

ইরানের তেহরানে একটি আবাসিক ভবনে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ জন শিশু রয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা। এর আগে শুক্রবার ইসরায়েলের প্রথম দফা হামলায় মোট ৭৮ জন নিহত এবং ৩২০ জন আহত হন বলে জানান জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের এসব হামলার পর ইরানের সরকার দেশটির জনগণকে ঐক্যবদ্ধ হয়ে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি নাগরিকদের নিজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানিয়েছেন। এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের এসব হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর দুইজন উপ-মহাপরিচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেনারেল গোলামরেজা মেহরাবি ও জেনারেল মেহদি রাব্বানি। তবে ঠিক কখন এই দুই শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন, তা এখনও নিশ্চিত নয়। শুক্রবার থেকে শুরু হওয়া ইসরায়েলের একের পর এক হামলায় এ পর্যন্ত অন্তত ৭৮ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies