ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর, সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কমে আস্থা তৈরি হয়েছে বলে মনে করছেন দেশের রাজনৈতিক দলগুলো। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ‘নির্বাচনের সময়সূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা কাজ করছিল। প্রধান বিরোধীদল বিএনপিসহ একাধিক রাজনৈতিক দল চলতি বছরের ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। তাছাড়া প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের সময়সূচি ঘোষণায় রাজনীতিতে একটি চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছিল। প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠকের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। শুক্রবার রাতে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়। সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব কমে আস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন একাধিক বাম দলের নেতারা। শুক্রবার (১৩ জুন) লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যে বৈঠকের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন তারা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের ফলে দুই পক্ষই জিতেছে। উভয়পক্ষের মধ্যে থাকা বিভক্তি, সন্দেহ ও অবিশ্বাস কমেছে। নাটকীয় কিছু না ঘটলে এই ঐকমত্য দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকের ফলে দুই পক্ষই জিতেছে। উভয়পক্ষের মধ্যে থাকা বিভক্তি, সন্দেহ ও অবিশ্বাস কমেছে। নাটকীয় কিছু না ঘটলে এই ঐকমত্য দেশের জন্য কল্যাণ বয়ে আনবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, আমরা এ বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ ও ইতিবাচক মনে করি। তিনি আরও বলেন, রাজনীতিতে রাজনৈতিক দল এবং সরকারপ্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময়ই সৌহার্দ-সহমর্মিতা বৃদ্ধি করে।এটা গণতন্ত্রের সৌন্দর্য।