1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৩ বার প্রদশিত হয়েছে

২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশে নির্বাচন আয়োজনের জন্য বিএনপির করা প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকালে যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে সিদ্ধান্তটি হয়। এরই মধ্যে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই বৈঠকে পর একটি যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে পরিষ্কার করে বলা হয়েছে- দুই নেতার বৈঠকটি অত্যন্ত সৌহার্দপূর্ণ হয়েছে। মির্জা ফখরুল বলেন, বৈঠকের আলোচনা বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল আগামী নির্বাচনের ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল যে, আগামী এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল, সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা। তিনি আরও বলেন, সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ্য করেছেন প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন, তারা ফেব্রুয়ারিতে মাঝামাঝি আগামী নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। বিএনপি মহাসচিব বলেন, আমি বলবো বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে; এর মধ্যে রাষ্ট্রনায়কখচিত যে গুণগুলো প্রয়োজন, তারেক রহমান তার সব গুণই প্রমাণ করেছেন। এমন একটি বৈঠক যে বৈঠক নিয়ে গোটা জাতি উদ্বিগ্ন ছিল, সেই বৈঠকে তিনি সফল হয়েছেন। এ জন্য আমাদের দলের পক্ষ থেকে দলের সমস্ত নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ জানাই বলে জানান মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies