1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শহীদ জিয়ার মাজার সংলগ্ন লেক পরিছন্ন ও শাপলা-শালুক রোপন করলো আমরা বিএনপি পরিবার

  • সম্পাদনার সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ৭৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের নির্দেশনায়, রাজধানীর শের ই বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার পরিষ্কার-পরিছন্ন অভিযান ও মাজার কমপ্লেক্সের লেকে ‘পদ্ম-শাপলা ফুলের চারা’ রোপন করেছে আমরা বিএনপি পরিবার। রোববার বেলা ১২টার দিকে জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেক পরিছন্ন ও শাপলা-শালুক রোপনের এই কর্মসূচি আমরা বিএনপি পরিবার পালন করেছে। আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্য ও কর্মীরা পরিচ্ছন্না অভিযান ও শাপলা-শালুক রোপনের কাজ করেন। আতিকুর রহমান সাংবাদিকদের জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক ও প্রথম রাষ্ট্রপতি। তিনি আমাদের জাতীয় নেতা। তাই উনার মাজারের সংলগ্ন লেকে জাতীয় ফুল শাপলা রোপন করলাম। বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে এই জাতীয় নেতার মাজারে কোনো যত্ন, নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনের কাজ করেনি বরং যতটুকু ছিলো তা সুপরিকল্পিতভাবে ধ্বংস করেছে। পরিচ্ছন্নতা ও শাপলা শালুক রোপনে অংশ নেয়া ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসানুর রহমান বলেন, একসময় ফ্যাসিস্ট সরকারের ইন্ধনে মব সৃষ্টির মাধ্যমে এই মাজার ভাংচুর করার নীলনক্সা বাস্তবায়নের অপচেষ্টা চালিয়েছিলো। আজ তারা ইতিহাসের কলঙ্কিত অধ্যায় সৃষ্টি করে দেশ থেকে পালিয়েছে। আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন বলেন, ময়মনসিংহের ভালুকার শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় স্থানীয়ভাবে শাপলা-শালুক এনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সংলগ্ন লেকে তারা এই শাপলা শালুক রোপন করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies