1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

আগামী নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করবে- ফয়সাল আলীম

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৭৫ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ আগামী নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। এমনটাই মনে করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট -১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ফয়সাল আলীম। ২৯ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাস্টারমাইন্ড স্কুলে  জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) নির্বাচনী এলাকার উন্নয়নে মাস্টার প্লান করার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির নেই যেখানে দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী প্রতিমন্ত্রী , সংসদ সদস্য থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পর্যন্ত সকলেই এক সঙ্গে দেশ থেকে পলায়ন করেছে। বিনা ভোটে ক্ষমতায় গিয়ে ফ্যাসিস্ট আওয়ামীললীগ সরকার গত ১৬ বছরে দেশের সম্পদ লুট-পাঠ, সন্ত্রাস, দূর্নীতি সহ ভিন্ন রাজনৈতিক মতাদর্শীদের দমনে খুন, গুম ও মিথ্যা মামলায় দিয়ে হয়রানি করেছেন। এ কারনে সাধারণ মানুষের মাঝে জনরোষ সৃষ্টি করে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র- জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর জনরোষেই তাদের এই অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন, পাঁচবিবি উপজেলায় আমার মরহুম বাবা আব্দুল আলীমের অনেক অসমাপ্ত কাজ রয়েছে। যেগুলো আমার বাবা করতে পারেননি। সে কারণে জয়পুরহাট-পাঁচবিবির উন্নয়নে কাজগুলো চিহৃিত করে তিনটি ধাপে বাস্তবায়নের মাস্টার প্লান তৈরি করছি। যে উন্নয়ন গুলো বেকার যুবকদের কর্ম সংস্থানের সৃষ্টি করবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আগামীতে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠন করবে এটা প্রায় নিশ্চিত। দল যদি আমাকে মননোয়ন দেয় তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতে জয়পুরহাট পাঁচবিবিবাসীর উন্নয়নে নজির সৃষ্টি করবো। এছাড়াও তিনি মাদক, অনলাইন জুয়া, ঘুষ দূর্নীতি, অনিয়মের বিরুদ্ধে ও সত্য প্রকাশে সাংবাদদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। পরে উপস্থিত সাংবাদিকদের নিকট জয়পুরহাটের উন্নয়নে বিভিন্ন পরামর্শ চেয়ে বক্তব্য আহবান করেন তাদের প্রশ্নের উত্তর দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, সাবেক সাংগাঠনিক সম্পাদক ও বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা দুলাল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies