1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নওগাঁয় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

  • সম্পাদনার সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। রোববার বিকেল ৩টায় নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় পোরশা উপজেলা একাদশ ও পত্নীতলা উপজেলা একাদশ অংশ নেয়। খেলায় পোরশা উপজেলা একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে পত্নীতলা উপজেলা একাদশ। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা। জেলার ১১ উপজেলা ফুটবল একাদশের অংশগ্রহণে নক আউট পর্বের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার মহাদেবপুর মিনি স্টেডিয়ামে সাপাহার উপজেলা একাদশ বনাম আত্রাই উপজেলা একাদশের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী মঙ্গলবার বদলগাছী মিনি স্টেডিয়ামে রাণীনগর উপজেলা একাদশ বনাম ধামইরহাট একাদশ, ৩০ মে নওগাঁ জেলা স্টেডিয়ামে বদলগাছী উপজেলা একাদশ বনাম নিয়ামতপুর উপজেলা একাদশ, ৩১ মে বদলগাছী মিনি স্টেডিয়ামে নওগাঁ সদর উপজেলা একাদশ বনাম মহাদেবপুর উপজেলা একাদশের প্রথম পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ১ জুন বদলগাছী মিনি স্টেডিয়ামে এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ আগামী ২ জুন মহাদেবপুর মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া আরও দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ এবং সেমিফাইনাল ও ফাইনাল খেলার সূচি এখনও নির্ধারিত হয়নি।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies