প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ইউনূস। আমরা আপনাদের পদত্যাগ চাই না। শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ড. ইউনূসের প্রতি আস্থার কথা জানিয়ে ফারুক বলেন, ‘আপনার মতো সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদেরকে গর্বিত করেছেন, আপনি নোবেল জয়ী। আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। কিন্তু গতকাল আমি বিস্মিত হয়েছি। পত্রিকায় দেখেছি, কতটুকু সত্য জানি না, এনসিপি নেতাকে বলেছেন, “আমার (ইউনূস) পদত্যাগ করা ছাড়া কোনো উপায় নেই”।’