1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
দৈনিক উত্তর কোণ পরিবারের আয়োজনে গাবতলীতে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদঅর্থ বিতরণ করলেন সাবেক এমপি লালু ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী ইরানে লারিজানি-সোলেইমানিসহ নৌসেনাদের জানাজা অনুষ্ঠিত বগুড়ায় সড়ক দুর্ঘটনা নারী-শিশুসহ নিহত ৩, আহত ৯ ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

তারুণ্যের সমাবেশ ঘিরে প্রাণোচ্ছ্বল বগুড়া

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৮ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোটার: বগুড়ায় তারুণ্যের সেমিনার ও সমাবেশ উপলক্ষে আজ ২২মে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বগুড়ায় রংপুর ও রাজশাহী বিভাগের সমন্বয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী কর্মসূচি। এই কর্মসূচির মধ্যে আগামীকাল শুকবার ২৩ মে হোটেল মমইনে হবে তারুণ্যের সেমিনার । আর ২৪ মে শনিবার বগুড়ার সেন্ট্রাল স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবে । এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আজ ২২মে বৃহস্পতিবার দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ইতোমধ্যে শুরু হয়েছে মাসব্যাপী একটি বিশেষ কর্মসূচি। এর উদ্দেশ্য হচ্ছে বিএনপির ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা। এটি বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করেছে। মোনায়েম মুন্না সাংবাদিকদের বলেন, এই আয়োজনে বিষয়ভিত্তিক পলিসি সংলাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর সাথে অন্তর্ভুক্ত রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনা। এই ধারাবাহিকতায়, চট্টগ্রাম ও খুলনায় দুই পর্বের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির তৃতীয় সেমিননাটি অনুষ্ঠিত হবে শুক্রবার বগুড়ায়।
সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিতত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। সম্মানিত আলোচক থাকবেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ, অস্ট্রেলিয়ার সিডনির ওয়াটার স্ট্র্যাটেজিক এনালিস্ট ড. ফ্যাসাল কবীর শুভ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী কাজী জেসিন, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ডটকমের প্রতিষ্ঠাতা ও গবেষক মোস্তফা কামাল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক, এইচ আর বিশেষজ্ঞ শারমিন সুলতান জয়া, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক জুলকারিন জাহাঙ্গীর।
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই অনুষ্ঠানেও বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
যুবদল সভাপতি মুন্না সাংবাদ সম্মেলনে আরও জানান, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূটি নয়, এটি তারুণ্যের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলনমেলা। এখানে নানা মত-পথ, শ্রেণি-পেশা চিন্তাধারায় তরুণরা একত্রিত হবেন একটি অভিন্ন লক্ষ্যে; একটি ন্যায্য, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। তরুণদের সঙ্গে থাকছেন বিএনপি অঙ্গসংগঠনের অভিজ্ঞ নেতাকর্মীরা, যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছেন। এই আয়োজনে শুধু তরুনরা অংশগ্রহণকারী হিসেবেই থাকছেন না, তারা নিজেদের স্বপ্ন, অভিজ্ঞতা ও চিন্তার প্রতিফলন ঘটাবেন। তারা মনোযোগ দিয়ে শুনবেন ভবিষ্যত নীতি, কর্মপরিকল্পনা ও রূপরেখা, যা তরুণদের নিজস্ব স্বপ্নপূরণের পথনির্দেশক হয়ে উঠতে পারে।
সংবাদ সম্মেলনে আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তরুণরাই ভবিষ্যতের নির্মাতা এবং দলের প্রকৃত চালিকাশক্তি। এই আয়োজন তারই প্রতিফলন। যেখানে তরুণদের অংশগ্রহনের মধ্য দিয়ে দলকে আরও জনভিত্তিক ও সময়োপযোগী করে গড়ে তোলায় উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সবসময়ই একটি তারুণ্যনির্ভর দল হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি প্রমাণ করে যে দলটি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে তরুণদের মতামত, স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই প্রক্রিয়ায় বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ ও গণমুখী করে তুলতে চায়, যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো ও জনগণের অংশগ্রহণভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি নির্মাণ করা সম্ভব হবে।’
বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগীয় মিডিয়া সেলের কো-অডিনেটর কালাম আজাদ বলেন, তারুণ্যের এই অনুষ্ঠানকে ঘিরে বগুড়ায় তরুণদের মধ্যে প্রাণোচ্ছ্বল আমেজ বিরাজ করছে। আগামী ২৩ ও ২৪ মে বগুড়া শহর তারুণ্যে ভরপুর হয়ে থাকবে। এই তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কী।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies