1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিক্ষোভে উত্তাল মৎস্য ভবন এলাকা

  • সম্পাদনার সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩৭ বার প্রদশিত হয়েছে

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ বুঝিয়ে দেয়ার দাবিতে আজও বিক্ষোভ করছেন তার সমর্থকরা। টানা সপ্তম দিনের মতো বুধবার সকাল থেকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এ সময় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। ‘ঢাকার মাটি, ইশরাক ভাইয়ের ঘাঁটি’, ‘আমার ভাই তোমার ভাই, ইশরাক ভাই ইশরাক ভাই’, ‘দুর্দিনের ইশরাক ভাই, আমরা তোমার ভুলি নাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন তারা। ইশরাকের বিপুল পরিমাণ সমর্থক রাস্তার ওপর বসে পড়েছেন। এতে আশ-পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গছে। উল্লেখ্য, ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে এখনো পর্যন্ত তার শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি। শপথ দিতে বিলম্ব করায় ইশরাক হোসেনের সমর্থকরা ‘নগরবাসী’ ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies