1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

নগর ভবনের সামনে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভে রাজধানীবাসী

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৪৭ বার প্রদশিত হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব গ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজও চলছে বিক্ষোভ। টানা ষষ্ঠ দিনের মতো মঙ্গলবার (২০ মে) সকাল থেকে তার সমর্থকেরা সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।এর আগের দিন, সোমবার, বিক্ষোভকারীরা নগর ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। আন্দোলনের কারণে নগর ভবনের কিছু কর্মকর্তা-কর্মচারীও কার্যক্রমে অংশ নিতে পারেননি, ফলে সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটে। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসেবে ইশরাকের নাম ঘোষণার পরও সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না। তারা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে অবিলম্বে শপথ অনুষ্ঠান আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তারা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এ বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শপথের ব্যবস্থা নেওয়া সম্ভব নয়।’ প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে আদালতের এক রায়ে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বৈধ মেয়র ঘোষণা করা হয়। তবে বর্তমানে দায়িত্বে থাকা করপোরেশনের মেয়াদ শেষ হবে জুনের প্রথম সপ্তাহে। ফলে নতুন মেয়রের শপথ গ্রহণ নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies