1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে ইউপি চেয়ারম্যান মিল্টনের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৬৩ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩নং আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদ মিল্টনের অপসার‌ণের দা‌বিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।১৮ মে বরিবার ১১টায় আয়মারসুলপুর ইউপি চত্বরে আয়মারসুলপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনু‌ষ্ঠিত হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাস্টার, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য নুরুল হুদা, উপজেলা কৃষকদলের আহবায়ক রাহিদ হোসেন ও আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক হারুনুর রশিদ লিটন। এ সময় বক্তারা বলেন মামুনুর রশিদ মিল্টন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের জয়পুরহাট পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ও পলাতক ফ্যাসিস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনি, গণহত্যাকারী শেখ হাসিনার দোসর এবং জয়পুরহাট- ২ আসনের অবৈধ সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপনের একান্ত আস্থাভাজন হিসাবে পরিচিত। বক্তারা আরো বলেন, ইউপি চেয়ারম্যান মিল্টন একজন দূর্নীতিবাজ ও ভোট চোর চেয়ারম্যান। তিনি গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর হতে ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় পরিষদের সব কার্যক্রম স্থবিরতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। দূর্ভোগ পোহাতে হচ্ছে সেবা গ্রহিতাদের। একারনে দ্রুত তা‌কে অপসারণ ক‌রে প্রশাসক ও প্যানেল চেয়ারম্যান নিয়োগের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies