1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

দীর্ঘ ১৮ বছর পর নীলফামারীর মাটিতে পা রাখলেন খালেদা জিয়ার ভাগ্নে তুহিন

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৩৪ বার প্রদশিত হয়েছে

নীলফামারী: দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলা নীলফামারীতে পা রাখলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি কারাবরণ করেন। এরপর আজ প্রথমবারের মতো নীলফামারীতে আগমন করেন তিনি। তাকে বরণ করে নিতে সকাল থেকেই জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভিড় করেন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী। পরে জেলা বিএনপির আয়োজনে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়। সেখানে জেলা বিএনপি, জেলা মহিলা দল, সেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছায় ভাসিয়ে দেন দলীয় এই ত্যাগী নেতাকে। সংবর্ধনা অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার তুহিন বলেন, আওয়ামী লীগ সরকার বিগত দিনে জনগণের ভোটাধিকার হরণ করেছে, দেশে ফ্যাসিবাদ কায়েম করেছে। একারণে আজ জনগণ একটি সুষ্ঠু নির্বাচনের দাবি তুলেছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, তা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরবে। আমরা চাই, কোনো রাজনৈতিক দল যেন তাদের কৃতকর্মের জন্য নিষিদ্ধ না হয়- যেমনটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে। অনুষ্ঠানে নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটি ও প্রেসক্লাবের নেতারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies