1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

টানা ৪র্থ দিনের মতো নগর ভবনের সামনে আন্দোলনে ইশরাক সমর্থকরা

  • সম্পাদনার সময় : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ৩৮ বার প্রদশিত হয়েছে

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা চতুর্থ দিনের মতো নগরভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। আজ রোববার (১৮ মে) সকাল থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে নগরভবনের প্রধান ফটকে অবস্থান নেন তারা। এতে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না। ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে এসে নগরভবনের সামনে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। তারা ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’—ইত্যাদি স্লোগান দিচ্ছেন। এদিকে, শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেন, ‘নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা দায়ের করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে তা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। আমরা সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে রায় পেয়েছি। এখন কেউ যদি এ রায় নিয়ে প্রশ্ন তোলে, তাহলে সেটা আদালত অবমাননার শামিল।’ তিনি আরও বলেন, ‘গেজেট প্রকাশের পর ২০ দিন পার হয়ে গেলেও আমাকে এখনো শপথ করানো হয়নি। অথচ আমরা শপথ নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।’উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন। কিন্তু চলতি বছরের ২৭ মার্চ আদালতের এক রায়ে তাপসের বিজয় বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। এরপর নির্বাচন কমিশন ২২ এপ্রিল আইন মন্ত্রণালয়ের পরামর্শ চেয়ে গেজেট প্রকাশ করে। তবে এখনও পর্যন্ত শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies