1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গাইবান্ধায় টিনের চালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১১২ বার প্রদশিত হয়েছে
Close up image of human hand holding cable

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় টিনের চালে বৈদ্যুতিক তারের সংযোগ লেগে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- আবদাল হোসেন, তার ভাতিজা মিলন মিয়া ও মোশারফ হোসেন। সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামের বাসিন্দা মিলন মিয়ার বাড়ির বৈদ্যুতিক মিটারের তার খুলে ঘরের চালের সঙ্গে লেগে যায়। বিষয়টি বাড়ির কারও জানা ছিল না। দুপুরে মিলন মিয়া চালের পাতা পরিষ্কার করতে উঠলে বিদ্যুতায়িত হন। এ সময় তার চিৎকারে চাচা আবদাল হোসেন তাকে উদ্ধার করতে গেলে তিনিও তারে জড়িয়ে পড়েন। পরে বাড়ির স্বজনদের চিৎকারে প্রতিবেশী মোশারফ হোসেন নামে এক ব্যক্তি চালে উঠে দুজনকে উদ্ধার করতে যান। এতে তিনিও বিদ্যুতায়িত হয়ে আটকে পড়েন। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে তিনজনের মৃত্যুর খবর পেয়ে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহ উদ্ধার করেন। এ ব্যাপারে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামা তমাল বলেন, বিষয়টি মর্মান্তিক। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies