1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পাবনায় চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৫৭ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামে বাবুল শেখ (৪০) নামে এক চরমপন্থি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার (১৩ মে) দিবাগত রাত একটার দিকে উপজেলার বিজয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু বিজয় রামপুর গ্রামের হোসেন শেখের ছেলে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বিজয় রামপুর গ্রামে ছোট্ট একটা বাজারে চায়ের দোকানে প্রতিদিন কলা বিস্কিুট খান বাবুল শেখ। ঘটনার রাতে তিনি আর কলা বিস্কুট খাননি। না খেয়ে দোকান থেকে বের হয়ে অদূরে আমবাগানের পাশে পৌঁছামাত্র দূর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় বাবুল শেখকে তারা চাপাতি দিয়ে মুখে একাধিক কোপায় এবং পিঠে একটি গুলি করে ফেলে রেখে পালিয়ে যায়।বিষয়টি জানাজানি হলে বাবুল শেখকে দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা, কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ ও পরিবারের লোকজন। এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পাবার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ওসি আরো জানান, নিহত বাবুল শেখ ওরফে লগা বাবু একজন চরমপন্থি নেতা ছিলেন। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় দু’টি ও আতাইকুলা থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক ধারণা, দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies