1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

ধার করে মেগা প্রকল্প বাস্তবায়ন করব না : অর্থ উপদেষ্টা

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭০ বার প্রদশিত হয়েছে

ধার করে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করবেন না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘বাস্তবসম্মত এডিপি বাস্তবায়ন করব। ধার করে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করব না। বাজেটে কিছুটা ঘাটতি তো থাকবেই। কিন্তু ব্যাংক থেকে ঋণ নিয়ে, টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করতে যাব না।’ আজ মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট বর্তমান বাজেটের চেয়ে আকারে ছোট হবে কি না- সাংবাদিকদের এই প্রশ্নের সরাসারি উত্তর দেননি অর্থ উপদেষ্টা। তিনি বলেন, ‘বাজেট কেমন হবে সেটা সময় হলেই জানতে পারবেন। মোটামুটি বাজেটটাকে বাস্তবায়নের ক্ষেত্রে বড় ধরনের গ্যাপ বা ঘাটতি রেখে আমরা করব না। জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। এ পর্যন্ত এরই মধ্যে রাজস্ব আদায় গতবারের তুলনায় দুই শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরো আশা করছি। অ্যাটলিস্ট গতবারের তুলনায় কম হবে না। তিনি বলেন, ‘এনবিআর কর্মকর্তাদের স্বার্থ সম্পূর্ণরূপে সংরক্ষিত রেখেই, এটা করা হয়েছে। নীতি বিভাগ ছোট একটা বিষয়। এনবিআরকে দুশ্চিন্তা করার কারণ নেই। টার্মস অফ রেফারেন্স অনুযায়ী এনবিআরটা যেভাবে আছে সেভাবেই থাকছে। আন্তর্জাতিক চর্চা হলো- নীতি বিভাগ আর প্রয়োগ বিভাগ এক থাকে না।’ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের ১২টি ক্রয়প্রস্তাব উত্থাপন হওয়ার পর ১০টি অনুমোদন করা হয়। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, গানভর সিঙ্গাপুরের কাছ থেকে এক কার্গো এলএনজি ক্রয়। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবে টিসিবির জন্য প্রতি লিটার ১৬১ টাকা দরে এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্র্যান অয়েল ক্রয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies