1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, ২টি ককটেল জব্দ

  • সম্পাদনার সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৫১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক এর অফিসের সামনে পৃথকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার অষ্টমনিষা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ ও বিস্ফোরিত ককটেলের অংশ এবং ২টি অবিস্ফোরিত ককটেল জব্দ করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার অষ্টমনিষা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছে । ইউনিয়ন বিএনপি তাদের সভা সমাবেশ ওই ক্লাবেই করেন। রোববার গভীর রাতে অষ্টমনিষা বাজারে ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মোজাম্মেল হক এর অফিসের পাশে ও ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয় সামনে ককটেল কিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া বিএনপি অফিসের পাশে দু’টি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়। এমন খবর পেয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ ও দুইটি অবিস্ফোরিত ককটেল জব্দ করে থানায় নিয়ে যান। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেননি। এ বিষয়ে অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছেন তা বলা যাচ্ছে না। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবার রাতেই এমন ঘটনা নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীর প্রতি সন্দেহের জন্ম দেয়। অষ্টমনিষা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, তার অফিসের পাশে ও দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে কারা এমন ঘটনা ঘটিয়েছেন তা তিনি বলতে পারেননি। এমন ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের অংশ ও অবিস্ফোরিত দুটি ককটেল জব্দ করা হয়েছে। কেউ অভিযোগ দেয়নি। তবে কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা উদ্ধারে পুলিশ কাজ করছে বলে দাবি করেন ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies