1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

পাঁচবিবিতে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা শামীম হত্যা চেষ্টা মামলার গ্রেপ্তার-৪

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬৭ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর ছাত্রদল নেতা শামীম হত্যা চেষ্টা ও অস্ত্র মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পাঁচবিবি থানা পুলিশ। শুক্রবার রাতে র‍্যাব- ১০ এর সহযোগিতায় ফরিদপুর জেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। ১১ মে রোববার বিকেলে জিজ্ঞাসাবা শেষে জেল হাজতে প্রেরুন করা হয়েছে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন আটক ও জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন । থানা সুত্র জানান, চলতি বছরের ১৪ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে পাঁচবিবি পৌর বাজারে ‘নিউ গার্মেন্টস অ্যান্ড ক্লথ স্টোর’-এর সামনে রাজনৈতিক সহকর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগাঠনিক সম্পাদক মো. শামীম হোসেন (৩১)। এ সময় রাজনৈতিক বিরোধের জেরে পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবেকুন্নাহার শিখার পূর্ব পরিকল্পনা ও নির্দেশনায় অজ্ঞাতনামা কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে শামীমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। শামীম অল্পের জন্য প্রাণে রক্ষা পান। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ধাওয়া দিয়ে মো. রুবেল হোসেন (৩২) নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করে পাঁচবিবি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। এ ঘটনায় ছাত্রদল নেতা শামীম হোসেন থানায় মামলা করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর র‌্যাব-১০ এর সহযোগিতা চেয়ে একটি অধিযাচনপত্র দেন। এর ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় পাঁচবিবি থানা পুলিশের একটি চৌকশ আভিযানিক দল র‍্যাব- ১০ এর সহযোগিতায় ফরিদপুর গোয়ালচামট এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. রাজুকে গ্রেপ্তার করে। পরে রাত ১টার দিকে ফরিদপুরের টেপাখোলা এলাকায় আরও একটি অভিযান চালিয়ে জাহিদুল ইসলাম জালাল মোল্লা, পান্নু শেখ ও রাকিব শেখকে গ্রেপ্তার করা হয়। পাঁচবিবি থানার ওসি ময়নুল হোসেন বলেন, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies