1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৪১ বার প্রদশিত হয়েছে

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটির ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বুধবার (৭ মে) এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঈদের ছুটির এই সময়ে সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসও বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আগামী ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ঈদের আগে দুই শনিবার অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. কামরুজ্জামান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আজহা উপলকক্ষে জনসাধারণের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে ১১ ও ১২ জুন ২০২৫ তারিখ যথাক্রমে বুধবার ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে ২০২৫ তারিখ শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, ছুটিকালীন সময়ে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে। এ ছাড়া সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ মে ও ২৪ মে) সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies