1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বজ্রপাতে দ্বিখন্ড হয়ে গেল মেহগনি গাছ; উৎসুক মানুষের ভীড়

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪১ বার প্রদশিত হয়েছে

পাবনা প্রতিনিধি: বজ্রপাতে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের একটি মেহগনি গাছ দ্বিখন্ডিত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনার পর সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোমবার (৬ মে) সকাল সাড়ে দশটার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের সামনের গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দেখার জন্য কলেজে ভীড় করছেন উৎসুক মানুষ। এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও কর্মচারীরা বলেন, ‘আকাশে কালো মেঘ ও বাতাস বইছিল। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতেরও শব্দ শোনা যাচ্ছিল। আমরা পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্টে অবস্থান করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বৃষ্টি থামলে দেখি বিশাল আকৃতির একটি মেহগনি গাছ উপর থেকে নিচে লম্বালম্বিভাবে দ্বিখণ্ডিত হয়ে গেছে। তবে কারো ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনাটি জানাজানি হলে অনেকেই দেখতে আসছেন। কেউবা ক্যামেরাবন্দী করছেন।

’ প্রত্যক্ষদর্শী এডওয়ার্ড কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌফিক ইমাম জানান, হালকা বৃষ্টির সময় প্রচন্ড শব্দে বজ্রপাত হয়। আমাদের চোখের সামনেই মেহগনি গাছটি বজ্রপাতে দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার সবাই নিরাপদ স্থানে চলে যাই। আমার সাথে আমার বন্ধু আলামিন ছিল। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যাপক মো. আব্দুল আউয়াল মিয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি। যেহেতু গাছটি দ্বিখন্ডিত হয়েছে, আমরা দ্রুত গাছটিকে অপসারণ করার ব্যবস্থা করব। বজ্রপাতের সময় গাছের নিচে আশ্রয় না নেওয়ার আহ্বান জানান তিনি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies