1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কুমিল্লা সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: এক লাখ টাকা করে পাবে নিহত ১২ জনের পরিবার: রেল প্রতিমন্ত্রী  একদিনে ইসরাইলের ৫ শহরে হামলায় নিহত দুই শতাধিক রাণীনগরে হেলমেট বাহিনীর হামলার শিকার ৩ যুবদল নেতাকে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সকল সংস্থাকে এগিয়ে আসার আহ্বান প্রধান উপদেষ্টার

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৪০ বার প্রদশিত হয়েছে

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংস্থা, মালিক ও শ্রমিক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’ উপলক্ষ্যে আজ মঙ্গলবার দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, “নৌপরিবহন মন্ত্রণালয় ও নৌপরিবহন অধিদফতর কর্তৃক ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। আসন্ন বর্ষা মৌসুম ও বিদ্যমান প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য- ‘দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ’, অত্যন্ত প্রাসঙ্গিক হয়েছে বলে আমি মনে করি।” তিনি বলেন, নদীমাতৃক বাংলাদেশে যাতায়াত এবং পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম নদী ও নৌযান। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব এই পরিবহন ব্যবস্থা দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সব ধরনের নাগরিক সেবা জনগণের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই উদ্দেশ্যে সরকার নৌপথের নিরাপত্তা নিশ্চিতে নৌপথ খনন, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষা ও নৌ দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবার নৌ আইন মেনে চলা অত্যাবশ্যক। আমার বিশ্বাস ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ নিরাপদ নৌ চলাচল ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই সবাইকে সচেতন ও সতর্ক থেকে নৌপথে চলাচলের অনুরোধ করছি। একই সাথে নৌযান চালকদের নিরাপত্তা সরঞ্জামের সঠিক ব্যবহার করে সতর্ক হয়ে নৌযান পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। প্রধান উপদেষ্টা ‘নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫’ উপলক্ষ্যে আয়োজিত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies