1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রাজশাহী নগরীতে সিনেমার শুটিং সেটে স্টান্টম্যান মনিরের মৃত্যু

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর হাই-টেক পার্কে শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ রাজশাহী নগরীতে সিনেমার শুটিং চলাকালে শনিবার বিকালে অসুস্থ হন মনির। ওই সময় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী। তিনি বলেন, ‘মনির শট দিয়েছেন দুপুরের দিকে। এরপর সবার সঙ্গে গল্প করছিলেন। এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করলে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। কলাকুশলীরা জানিয়েছেন রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন। চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী বলেন, সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি। মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন। নেপালী জানান, সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয় এবং বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল।
প্রসঙ্গত, ‘তান্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কুরবানির ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মনিরের মৃত্যুতে পুরো ইউনিটে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের চোখে মনির ছিলেন দায়িত্বশীল, হাসিখুশি এবং পেশাদার একজন শিল্পী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies