1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক সমমানের দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

  • সম্পাদনার সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৪৬ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এবং নওগাঁ নার্সিং ইনিস্টিউটের শিক্ষার্থীরা। রবিবার (৪ মে) বেলা সাড়ে ১১ টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে দাড়িয়ে ঘন্ট্যাব্যপি এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা “এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) সমমান চাই” বৈষম্যের ঠাঁই নাই, ডিপ্লোমাকে ডিগ্রি (স্নাতক) চাই” এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রতিক তালুকদার, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিফাত সুলতানা, আমিনুর রহমান, সুজন হোসেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাওন আহম্মেদসহ নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। সমাবেশে বক্তারা বলেন, আমাদের দাবি এখন একটাই ডিপ্লোমা ইন নার্সিং কোর্সকে স্নাতক অথবা ডিগ্রি সমমানের মর্জদা দিতে হবে। আমরা ৬ মাস যাবত আমাদের দাবি বাস্তবায়নের জন্য সরকারকে বিভিন্নভাবে জানিয়ে আসছি এরপরও তারা আমাদের দাবি বাস্তবায়ন করছে না। দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না করা হলে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি প্রতীক তালুকদার বলেন, আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউট গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাই। ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে নার্সিং কোর্স ছিলো ৪ বছররের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ৩ বছর করা হয়। অন্যরা যদি এইচএসসির পর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে স্নাতকের মর্যাদা পায়। তাহলে আমরা কেন পাবোনা। আমরা চাই ডিপ্লোমাকে যেন স্নাতক সম্মানের মর্যাদা দেওয়া হয়।
তিনি আরো বলেন, গত ২০ আগস্ট ২০২৪ মাননীয় প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার জন্য স্মারক লিপি প্রদান করি। কিন্তু কয়েক মাস পেরিয়ে গেল আমাদের দাবি মনে হচ্ছে না। আমাদের দাবি মানা না হলে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies