1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নীলফামারী-১ আসনের  সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৩৮ বার প্রদশিত হয়েছে

রংপুর:: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারি জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিঃশর্ত মুক্তি না দিলে রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (৩ মে) দুপুরে বিভিন্ন পেশাজীবী সংগঠন ও রংপুরস্থ নীলফামারীবাসী’র ব্যানারে রংপুর প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তুহিনের মুক্তির দাবি জানানো হয়। দুদকের মামলায় জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, কর্মসূচির প্রধান সমন্বয়ক ড. মো. মোতাহের হোসেন ফায়ার।  এতে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, সিনিয়র সদস্য সালেকুজ্জামান সালেক, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুইডেন, জেলা ওলামা দলের আহবায়ক মাওলনা ইনামুল হক মাজেদী, জিয়া পরিষদের বিভাগীয় সভাপতি ড. রোকনুজ্জামান রোকন প্রমুখ। বক্তারা বলেন, ফখরুদ্দিন-মঈনুদ্দিন সরকারের আমলে জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দুদুককে ব্যবহার করে তিনটি মিথ্যা মামলা দায়ের করেন। সেই সাথে ২০০৮ সালে তড়িঘড়ি করে আদালতকে প্রভাবিত করে মামলার রায় প্রদান করা হয়। দুদকের একটি মামলায় তাকে আদালত সাজা দেয়। রায় ঘোষণার দীর্ঘ ১৭ বছর পর চলতি বছরের ২৯ এপ্রিল প্রকৌশলী তুহিন আদালতে আত্মসমর্পণ করেন। এইদিন দুটি পৃথক আদালতের বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মানববন্ধন সমাবেশে অবিলম্বে শাহরিন ইসলাম তুহিনের নিঃশর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি দেন বক্তারা। মানববন্ধনে বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। গত কয়েকদিন ধরে শাহরিন ইসলাম তুহিনের মুক্তির দাবিতে নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন এলাকায় মানববন্ধন সমাবেশ হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies