1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

গাইবান্ধায় মামলাবাজ আ. লীগ নেত্রীর কারণে অতিষ্ঠ এলাকাবাসী, পরিত্রাণ চেয়ে বিক্ষোভ

  • সম্পাদনার সময় : শনিবার, ৩ মে, ২০২৫
  • ৭৪ বার প্রদশিত হয়েছে

গাইবান্ধায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে রওশন আরা নামের এক আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন শেষে শহরের কাচারি বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের পাকার মাথা কাইয়ারহাট গ্রামের কয়েকশ ভুক্তভোগী নারী-পুরুষ। এসময় তারা মামলাবাজ ওই নারীর হয়রানি থেকে পরিত্রাণ চেয়ে তাকে আইনের আওতায় নিয়ে বিচারের মুখোমুখি করতে প্রশাসনের প্রতি দাবি জানান। এলাকাবাসীর বিরুদ্ধে দুই শতাধিক মিথ্যা মামলা দায়ের করে ‘মামলাবাজ’ আখ্যা পাওয়া ওই নারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রোকেয়া বেগম। বিক্ষোভ চলাকালে তিনি বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবে গ্রামের সাধারণ মানুষ ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারি এমনকি ফুলছড়ি থানার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধেও মিথ্য মামলা করেন। পরে টাকার বিনিময়ে সেই সব মামলা প্রত্যাহার করে নেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত বলেন, মামলাবাজ রওশন আরা অন্যের জমি নিজের দাবি করে বিভিন্ন সময়ে আদালতে নিজে বাদী হয়ে এবং সন্তানদের সাক্ষী করে মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার হয়রাি থেকে বাঁচতে টাকার বিনিময়ে প্রতিপক্ষকে আপস করতে বাধ্য করেন। গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তাছলিমা বেগম বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের দলীয় প্রভাব খাটিয়ে রওশন আরা মাদক ব্যবসা থেকে শুরু করে সবধরনের অসামাজিক কার্যকলাপ করতেন। মামলাবাজ ওই নারীর শাস্তি দাবি করে তিনি মিথ্যা মামলায় জড়ানো ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দিতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। অভিযুক্ত রওশন আরার কাছে মোবাইল ফোনে এসব বিষয়ে জানতে চাইলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies