মহান মে দিবস উপলক্ষ্যে বগুড়ায় শ্রমিক দলের র্যালী ও সমাবেশ। মে দিবস ২০২৫-এর এবারের প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার উদ্যোগে ১ মে বৃহম্পতিবার সকালে মহান মে দিবস উপলক্ষে দলীয় কার্যালয় থেকে এক র্যালী বের করে। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালী পূর্বে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন যথার্থ শ্রমিক। তিনি নিজেকে সবসময় একজন শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। শ্রমিকদের দুটো হাতকে তিনি উন্নয়নের চাবিকাঠি বলতেন। এদেশের শ্রমিকের কল্যাণে তিনি যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। আমাদের দেশে সবচেয়ে বেশি শ্রমিক রয়েছে পোশাক শিল্পে। এই শিল্পে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়। পোশাকশ্রমিকদের কল্যাণে দেশ আজ ক্রমবর্ধমান অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে। আগামীতেও বিএনপি ক্ষমতাসীন গেলে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কল্যাণ ও অগ্রগতি অব্যাহত থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন বক্তারা। বক্তারা আরো বলেন, দুঃশাসনের প্রকোপে শ্রমিক শ্রেণি ছিল সবচেয়ে নিপীড়িত। গতবছর গণঅভ্যুত্থানে ছাত্রদের সাথে শ্রমিকদের আত্মদানের মাধ্যমে আওয়ামী ফ্যাসীবাদের পতন হয়। এখন শ্রমিকের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির চাপে শ্রমজীবী মানুষ এখনো দুঃখ-কষ্টে জীবন-যাপন করছে। তথাপিও শ্রমিকরা অবহেলিত ও অধিকার বঞ্চিত।

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল হক তৈয়ব জাকির, এম.আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, কে.এম খায়রুল বাশার, জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ তাহা উদ্দিন নাঈম, বগুড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিটুল প্রমুখ।